English
গ‌্যালারী যোগাযোগ লগইন
School History Image

ইতিহাস, ঐতিহ্য ও লক্ষ্য

আমাদের সম্পর্কে: বিষ্ণুপুর আজিজুর রহমান দ্বি-মূখী  উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সদর উপজেলার ৪ নং সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার প্রসারে নিবেদিত এই বিদ্যালয়টি ১লা জানুয়ারী, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদান করে তাদের আলোকিত ভবিষ্যৎ নির্মাণের সাথে সাথে সুন্দর সমাজ গঠনে সহায়তা করা। আমরা শুধু পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সৃজনশীলতার বিকাশকেও সমান গুরুত্ব দিয়ে থাকি।